জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১২ টা পর্যন্ত। আবেদন করতে নিচের বাটনে চাপ দিন।
বিজ্ঞপ্তি, নির্দেশিকা ও ব্যবহারবিধি
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি, নির্দেশিকা ও আবেদন ওয়েবসাইটের ব্যবহারবিধি জানতে নিচের বাটনগুলো থেকে PDF ডাউনলোড করুন
🗓️ গুরুত্বপূর্ণ সময়সূচি
-
প্রাথমিক আবেদন শুরু: ২৩ নভেম্বর ২০২৫ (বিকাল ৪টা)
-
প্রাথমিক আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫ (রাত ১২টা)
-
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ (কলেজে): ০৪ জানুয়ারি ২০২৬
-
কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়নের শেষ তারিখ: ০৫ জানুয়ারি ২০২৬
-
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড: ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের সাত দিন পূর্বে
📝 আবেদন প্রক্রিয়া ও ফি
-
আবেদন করতে উপরের আবেদিন করুণ বাটনে চাপ দিন।
-
প্রাথমিক আবেদন ফি হলো ১,০০০/- (এক হাজার) টাকা । এটি ০৪ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদনকৃত কলেজে জমা দিতে হবে ।
-
আবেদন ফরম পূরণের সময় 120×150 পিক্সেল মাপের, .jpg টাইপের, এবং সর্বোচ্চ 50Kb ফাইল সাইজের রঙিন পাসপোর্ট আকারের ছবি আপলোড করতে হবে ।
-
কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়ন করা না হলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
💯 ভর্তি পরীক্ষা ও মেধা তালিকা
ভর্তি পরীক্ষা
-
পদ্ধতি ও নম্বর: ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে , সময় থাকবে ০১ (এক) ঘন্টা ।
-
প্রশ্ন বন্টন: বাংলা (২০), ইংরেজি (২০), সাধারণ জ্ঞান (২০) এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন (৪০) ।
-
পাশ নম্বর: ভর্তি পরীক্ষায় পাশ নম্বর হবে ৩৫ ।
-
নেগেটিভ মার্কিং: ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না ।
-
পরীক্ষা কেন্দ্রে: ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিতে হবে । ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে প্রবেশ করানো যাবে না ।
মেধা তালিকা প্রণয়ন
মেধা তালিকা মোট ২০০ (দুইশত) নম্বরের ভিত্তিতে তৈরি হবে:
-
SSC GPA এর ৪০% (৪র্থ বিষয়সহ)
-
HSC GPA এর ৬০% (৪র্থ বিষয়সহ)
-
MCQ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত ১০০ নম্বর
-
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে মেধা তালিকা প্রণয়ন করা হবে না ।
-
মেধা স্কোর সমান হলে, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, GPA এর যোগফল, এবং বয়স কম হওয়ার ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে ।
