Primary Scholarship Routine 2025 | প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি ২০২৫
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর সময়সূচি (Primary Scholarship Routine 2025) প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিগত ০৫ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার ১.০ নং ক্রমিকের সিদ্ধান্তের আলোকে এই সময়সূচিটি চূড়ান্ত করা হয়। যে সকল শিক্ষার্থী এবং অভিভাবকরা রুটিন খুঁজছেন, তারা নিচে থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাধারণ সময়সূচি (তিন পার্বত্য জেলা ব্যতীত)
| তারিখ | বার | সময় | বিষয়সমূহ |
|---|---|---|---|
| ১৫/০৪/২০২৬ | বুধবার | সকাল ১০:০০ – দুপুর ১২:৩০ মি. | বাংলা |
| ১৬/০৪/২০২৬ | বৃহস্পতিবার | সকাল ১০:০০ – দুপুর ১২:৩০ মি. | ইংরেজি |
| ১৭/০৪/২০২৬ | শুক্রবার | সকাল ১০:০০ – দুপুর ১২:৩০ মি. | প্রাথমিক গণিত |
| ১৮/০৪/২০২৬ | শনিবার | সকাল ১০:০০ – দুপুর ১২:৩০ মি. | বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান |
পার্বত্য জেলাসমূহের সময়সূচি (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান)
| তারিখ | বার | সময় | বিষয়সমূহ |
|---|---|---|---|
| ১৭/০৪/২০২৬ | শুক্রবার | সকাল ১০:০০ – দুপুর ১২:৩০ মি. | প্রাথমিক গণিত |
| ১৮/০৪/২০২৬ | শনিবার | সকাল ১০:০০ – দুপুর ১২:৩০ মি. | বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান |
| ১৯/০৪/২০২৬ | রবিবার | সকাল ১০:০০ – দুপুর ১২:৩০ মি. | বাংলা |
| ২০/০৪/২০২৬ | সোমবার | সকাল ১০:০০ – দুপুর ১২:৩০ মি. | ইংরেজি |

📌 অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৩০ (ত্রিশ) মিনিট সময় বেশি বরাদ্দ থাকবে।
ট্যাগ: Primary Scholarship Routine প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ Education News BD
