SSC Routine 2026

SSC Routine 2026

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি আজ ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নির্দেশনায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের জন্য এই অভিন্ন রুটিন প্রযোজ্য হবে। আগামী ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার বাংলা ১ম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে এবং ২০ মে ২০২৬ তারিখে জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় অংশ শেষ হবে। আমাদের এই পোস্টে আপনারা অফিশিয়াল রুটিনটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন।

📥 SSC রুটিন ডাউনলোড
 

📥 দাখিল রুটিন ডাউনলোড
 

আরও দেখুনঃ SSC 2026 Short Syllabus – এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা/রাজশাহী/কুমিল্লা/যশোর/চট্টগ্রাম/বরিশাল/সিলেট/দিনাজপুর/ময়মনসিংহ

এসএসসি পরীক্ষা ২০২৬ – সময়সূচি

পরীক্ষা শুরু: সকাল ১০:০০ টা

তারিখ ও দিন বিষয় বিষয় কোড
২১/০৪/২০২৬
মঙ্গলবার
বাংলা (আবশ্যিক)-১ম পত্র, সহজ বাংলা-১ম পত্র ১০১, ১০৩
২৩/০৪/২০২৬
বৃহস্পতিবার
বাংলা (আবশ্যিক)-২য় পত্র, সহজ বাংলা-২য় পত্র ১০২, ১০৪
২৬/০৪/২০২৬
রবিবার
ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র ১০৭
২৮/০৪/২০২৬
মঙ্গলবার
ইংরেজি (আবশ্যিক)-২য় পত্র ১০৮
৩০/০৪/২০২৬
বৃহস্পতিবার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৫৪
০৩/০৫/২০২৬
রবিবার
গণিত (আবশ্যিক) ১০৯
০৫/০৫/২০২৬
মঙ্গলবার
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৫০
০৭/০৫/২০২৬
বৃহস্পতিবার
ইসলাম ও নৈতিক শিক্ষা / হিন্দুধর্ম / বৌদ্ধধর্ম / খ্রিষ্টধর্ম শিক্ষা ১১১-১১৪
১০/০৫/২০২৬
রবিবার
  • পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়)
  • বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
  • ফিন্যান্স ও ব্যাংকিং
১৩৬, ১৫৩, ১৫২
১১/০৫/২০২৬
সোমবার
ভূগোল ও পরিবেশ ১১০
১২/০৫/২০২৬
মঙ্গলবার
গার্হস্থ্যবিজ্ঞান, কৃষিশিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা ১৫১, ১৩৪, ১৪৯, ১২১, ১২৩, ১২৪, ১৩৩, ১৪৮
১৩/০৫/২০২৬
বুধবার
হিসাববিজ্ঞান ১৪৬
১৪/০৫/২০২৬
বৃহস্পতিবার
  • রসায়ন (তত্ত্বীয়)
  • পৌরনীতি ও নাগরিকতা
  • ব্যবসায় উদ্যোগ
১৩৭, ১৪০, ১৪৩
১৭/০৫/২০২৬
রবিবার
উচ্চতর গণিত (তত্ত্বীয়), বিজ্ঞান ১২৬, ১২৭
২০/০৫/২০২৬
বুধবার
জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি ১৩৮, ১৪১

ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি

সময়কাল:

০৭/০৬/২০২৬ হতে ১৪/০৬/২০২৬

স্থান:

স্ব স্ব পরীক্ষা কেন্দ্র

বিশেষ নির্দেশাবলি:

  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
  • সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যাবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।